অপরাধ

শুনানিতে সিইসির সামনেই মারামারি

  admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে জমা হওয়া আবেদনের ওপর শুনানির প্রথম দিনে রোববার নির্বাচন কমিশনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইসির ভেতর ও বাইরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলাবস্থায় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশ এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কয়েক নেতার মধ্যে এ ঘটনা ঘটে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশনের সামনেই দুই পক্ষ মারামারিতে জড়ালে ইসির কর্মকর্তা ও পুলিশ তাদের নিবৃত্ত করে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির সমর্থকদের ইঙ্গিত করে তাদের দায়ী করেন। অপরদিকে ওই ঘটনায় এনসিপি ইসিতে জরুরি সংবাদ সম্মেলন করে। ঘটনার জন্য রুমিন ফারহানাকে দায়ী করে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

Facebook Comments Box