ইসলাম ও জীবন

বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

  admin_news ১৫ মে ২০২৬ , ২:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ

সৈয়দ উসামা বিন শিহাব | ঢাকা উত্তর ব্যুরো প্রধান: ঢাকা মহানগরীর মিরপুর অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মিরপুর-২ এ অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি প্রতিরোধ কমিউনিটি মিরপুর অঞ্চল।

অনুষ্ঠানে মিরপুর অঞ্চলের মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—

১। কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ

২। মডেল একাডেমি

৩। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

৪। ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়

৫। শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়

৬। রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

৭। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

৮। মাদ্রাসা-ই-বাইতুল মামুর

প্রতিযোগিতার বিতর্ক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিউনিটি মিরপুর অঞ্চলের সভাপতি মোঃ মুজিবুল হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকন চন্দ্র মোহন্ত, ডিএডি, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে সততা, ন্যায়নীতি ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও সৃজনশীল পরিবেশ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box