জীবনযাত্রা

পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকার

  admin_news ১৪ মে ২০২৬ , ৬:৩০ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিত ও বিপদাপন্ন পথশিশুদের উন্নয়ন, সুরক্ষা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে মিরপুর আরামবাগ ড্রপ ইন সেন্টারে ঢাকা অঞ্চলের বাস্তবায়িত “আলোকিত শিশু প্রকল্প”-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজ উন্নয়নকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ঢাকা সমাজসেবা কার্যালয়-৮ মিরপুরের সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং আউটরিচ অফিসার মুক্তা আক্তারের সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) অসীম ক্রুজ, নিউজ ২১ বাংলার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন বাহার, ৮ নম্বর ওয়ার্ড সচিব নজরুল ইসলাম, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সান্দ্রা আন্তনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সভায় অংশ নেয় ইউসেফ বাংলাদেশ, ফ্রেন্ডস অব বাসা, কাপ, নগর স্বাস্থ্য কেন্দ্র, সীপ, আহছানিয়া মিশন, হীড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, এড্রা বাংলাদেশ, ডিএসকে, কর্মজীবী নারী, ব্র্যাক, বাডো ও বাপসাসহ একাধিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্কুলশিক্ষক, সমাজকর্মী এবং রূপনগর থানার এএসআই আমেনা, যিনি দীর্ঘদিন ধরে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন।

সমন্বয় সভায় পথশিশুদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চলমান সেবামূলক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পথশিশুরা যেন শিক্ষা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিয়ে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

বিস্তারিত পড়ুন..জীবনযাত্রা

পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকার

৩০ হাজার মানুষের দ্বীপে অচল একমাত্র ক্লিনিক, নেই জনবল ও ওষুধ; জরুরি মুহূর্তে তেঁতুলিয়া নদীই হয়ে উঠছে মৃত্যুফাঁদ

মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সিপিবি’র সমাবেশ: ন্যায্য মজুরি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান

ভোলার কৃতি সন্তান সরওয়ার: সততা ও সাহসিকতায় অনন্য এক পুলিশ কর্মকর্তা।

কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কঠোর বার্তা