admin_news ২৮ অক্টোবর ২০২৫ , ৮:৩৮ এএম প্রিন্ট সংস্করণ
খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী, গণমানুষের নেতা আলহাজ্ব রকিকুল ইসলাম বকুল আবারও প্রমাণ করলেন— রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, মানুষের পাশে দাঁড়ানো।
আজ খানজাহানআলী থানার অন্তর্গত সোনালী জুট মিলস পারিবারিক কলোনি, যেখানে প্রায় ২০০ পরিবার দীর্ঘ চার মাস ধরে চরম পানি সংকটে ভুগছিল। শুধুমাত্র একটি সাবমারসিবল পাম্পের অভাবে তাদের দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ।
মতবিনিময় সভায় এই সমস্যার কথা জানতে পারেন আলহাজ্ব রকিকুল ইসলাম বকুল। তিনি তাৎক্ষণিকভাবে মানুষের কষ্ট অনুভব করে নিজের ব্যক্তিগত অর্থায়নে সাবমারসিবল পাম্প স্থাপন করে দেন, ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।
শুধু পানি সংকট সমাধানেই থেমে থাকেননি তিনি; এলাকার সোনালী জুট মিলস জামে মসজিদে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেন মানবতার সেবায়।
স্থানীয়রা জানান, “বকুল ভাই মানুষের মতো মানুষ। তিনি শুধু প্রতিশ্রুতি দেন না— কাজ দিয়ে প্রমাণ করেন।”
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ রাসেল মাহমুদ, মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ, ওবায়দুল ইসলাম লাল, মোঃ বারেক, এবং সোনালী মিল কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ মিমসহ স্থানীয় সাধারণ জনগণ।
মানুষের মুখে আজ একটাই কথা—
“বকুল ভাই থাকলে আমরা একা নই।”
এলাকাবাসী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেছেন।











