অপরাধ

বাউফলে সীমানা বিরোধে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

  admin_news ১০ মে ২০২৬ , ৫:০২ পিএম প্রিন্ট সংস্করণ

১০-০৪-২০২৬
গোলাম কিবরিয়া
বাউফল(পটুয়াখালী)
প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে পোনাহুরা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার স্ত্রীকে ঘরে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে অভিযুক্ত আবি আব্দুল্লাহ সিকদার ও তার ছেলে (নাসরুল্লাহ) দেশীয় অস্ত্র নিয়ে হাকিম সিকদারের ঘরে প্রবেশ করে । সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হাকিম সিকদার ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় বাউফল থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোনাহুরা গ্রামে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box