অপরাধ

ঢাকায় মধ্যরাতে সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক—ডিবির নীরবতা ঘিরে রহস্য।

  admin_news ৭ এপ্রিল ২০২৬ , ৩:২৮ পিএম প্রিন্ট সংস্করণ

সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান:- জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ও উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন ড. শিরিন শারমিন চৌধুরী। পরবর্তীতে টানা এক দশকেরও বেশি সময় তিনি এ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর পুনরায় স্পিকার নির্বাচিত হন তিনি।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

ড. শিরিন শারমিন চৌধুরীর আকস্মিক আটক নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সংশ্লিষ্ট মহল মনে করছে, ডিবির পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্যের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ।

Facebook Comments Box