ইসলাম ও জীবন

সোনালী জুট মিলস জামে মসজিদের উন্নয়নে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের এক লক্ষ টাকার অনুদান।

  admin_news ২৪ অক্টোবর ২০২৫ , ৯:০০ এএম প্রিন্ট সংস্করণ

সোনালী জুট মিলস জামে মসজিদের উন্নয়নে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের এক লক্ষ টাকার অনুদান
সোনালী জুট মিলস জামে মসজিদের উন্নয়নে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের এক লক্ষ টাকার অনুদান

সোনালী জুট মিলস জামে মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য খুলনা-০৩ আসনের গণমানুষের নেতা, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মসজিদ পরিচালনা কমিটির হাতে নগদ এক লক্ষ টাকা (৳১,০০,০০০) অনুদান প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুদানটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দসহ এলাকার যুব সমাজ।

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া জানানো হয়। তারা বলেন, তাঁর এ উদ্যোগ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে সহযোগিতা করে আসছেন।

Facebook Comments Box