বিশেষ প্রতিবেদন

জামায়াত আমিরের প্রশংসায় যা বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:২৯ পিএম প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

রোববার দুপুর ২টায় জামায়াত আমিরের রাজধানীর ভাটারার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, ‘হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার নিজের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। তিনি আমিরের আজীবন রাজনীতি, শিক্ষা ও সমাজকল্যাণের ক্ষেত্রে ইতিবাচক অবদানের প্রশংসা করেন।’

Facebook Comments Box