খেলা-ধুলা

৯৩ রানের বিশাল জয়ে ফাইনালে এ্যাজাক্স সূর্যদয় স্পোর্টিং ক্লাব।

  admin_news ৫ এপ্রিল ২০২৬ , ৭:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

খুলনা প্রতিনিধি: আরাফাত রহমান স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট-এর সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে এ্যাজাক্স সূর্যদয় স্পোর্টিং ক্লাব। আলামিন কপি হাউজকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা এই জয় নিশ্চিত করে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে এ্যাজাক্স সূর্যদয় স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে তোলে ২০০ রানের বিশাল সংগ্রহ। দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে।
জবাবে ব্যাট করতে নেমে আলামিন কপি হাউজ শুরু থেকেই চাপে পড়ে যায়। এ্যাজাক্সের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের মুখে তারা ১২ ওভার ৪ বলে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শন করেন শাহাদত। তিনি ৩ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলা শেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় খান, যিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, এ্যাজাক্স ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ ফারুক শেখ ও মোঃ সাব্বির হোসেন। আয়োজকদের মতে, প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আরও জমজমাট হবে বলে প্রত্যাশা করা

Facebook Comments Box