admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৭:০২ পিএম প্রিন্ট সংস্করণ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। দুই হারে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে রুদ্রমূর্তি দেখা গেল অজিদের। প্রোটিয়া বোলারদের ছাতু বানিয়ে তারা ৫০ ওভারে স্কোরবোর্ডে জমা করেছেন ২ উইকেটে ৪৩১ রান।





