অপরাধ

ঝালমুড়ি বিক্রেতা থেকে ইয়াবা ব্যবসায়ী ইমরান নামে গ্রেফতার ১ জন।

  admin_news ৫ এপ্রিল ২০২৬ , ৩:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে ঝালমুড়ি ও পেয়ারা বিক্রেতা থেকে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়া এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বাউফল পৌর শহরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম ইমরান। তিনি বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাউফল ফাজিল মাদ্রাসার ক্লার্ক আফতাব সিকদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, এক সময় ইমরান জীবিকা নির্বাহের জন্য ঝালমুড়ি ও পেয়ারা বিক্রি করতেন। পরবর্তীতে সহজে বেশি লাভের আশায় তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন এবং এলাকায় সাব-ডিলার হিসেবে কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

বাউফল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হ‌য়ে‌ছে।

বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ও‌সি) জনাব মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box