admin_news ৪ এপ্রিল ২০২৬ , ৮:২৯ এএম প্রিন্ট সংস্করণ
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য নিশ্চিত করেছেন।
টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিশেষ দ্রষ্টব্য: স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধুমাত্র অসুস্থ শিশুদের দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধুমাত্র অসুস্থ শিশুদের দেওয়া হবে।
সম্প্রতি যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি দেখা গেছে, মূলত সেই এলাকাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলা।

একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই।
স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এই বিশেষ কার্যক্রম সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।





