​দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু এই টিকার আওতায় থাকবে।

 টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ​বিশেষ দ্রষ্টব্য: স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধুমাত্র অসুস্থ শিশুদের দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধুমাত্র অসুস্থ শিশুদের দেওয়া হবে।

​সম্প্রতি যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি দেখা গেছে, মূলত সেই এলাকাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য​ বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলা।

​অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আগে টিকা দেওয়া থাকলে পুনরায় দেওয়া যাবে কি না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন,  যারা নিয়মিত কর্মসূচির আওতায় আগে হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে।

​একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই।

​স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এই বিশেষ কার্যক্রম সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}