বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে যা বললেন নাহিদ
admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:২৭ পিএমপ্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।