admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৮:১২ পিএম প্রিন্ট সংস্করণ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৮২ ও দুই হাজার ১০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২৬৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।