সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৮২ ও দুই হাজার ১০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২৬৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}