admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৭:৪৭ পিএম প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক ৯টি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ১৪টি, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৫টি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ১২টি, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যকরী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।
খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আগামী মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন নির্বাচন কমিশন কার্যালয় ও সংশ্লিষ্ট হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে গ্রহণ করা হবে বলে জানান জাকসু নির্বাচন কমিশন।











