অর্থনীতি

বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ।

  admin_news ২৭ এপ্রিল ২০২৬ , ১:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

গোলাম কিবরিয়া (বাউফল পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সালেহ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মিলন। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা জনাব মোস্তফা মোর্শেদ, মাইদুল মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আরও বেশি উৎসাহ নিয়ে চাষাবাদে অংশগ্রহণ করবেন।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

বিস্তারিত পড়ুন..অর্থনীতি

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব: সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি তরুণদের ধূমপান থেকে দূরে রাখতে ও রাজস্ব বাড়াতে নতুন মূল্য কাঠামোর প্রস্তাব

বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ।

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কঠোর বার্তা

বৈশ্বিক অস্থিরতায় জ্বালানিতে নতুন ধাক্কা: দেশে ইতিহাসের সর্বোচ্চ দামে তেল, বাজারে চাপ ও ভোগান্তি বাড়ছে

জ্বালানি সংকটে খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: অন্ধকারে জনপদ, শিল্পোৎপাদনে ধস

রেমিট্যান্সের জোয়ারে স্বস্তি: ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ