admin_news ২৩ এপ্রিল ২০২৬ , ৩:২০ পিএম প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া বাউফল পটুয়াখালী প্রতিনিধি : পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাউফল পটুয়াখালী এর বাস্তবায়ন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আব্দুর রউফ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব,সালেহ আহমেদ।
প্রধান অতিথি বলেন- স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের বিকল্প নেই। নিজেকে সচেতন ভাবে আশেপাশের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি কৃষি নির্ভর হতে হবে এবং উৎপাদিত জায়গায় উৎপাদিত কৃষি উৎপাদন করে ফলমূলের গাছ রোপণ করে পরিবারের চাহিদা মেটাতে হবে। তবেই ভেজাল মুক্ত খাবার থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার পেতে পারি।
সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ সহ হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স ও স্থানীয় জনপ্রতিনিধিগন ও গন মধ্যাম কর্মী।











