admin_news ৩১ মার্চ ২০২৬ , ৪:২৯ এএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:দেশব্যাপী জ্বালানি খাতে অনিয়ম রোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ৩০ মার্চ ২০২৬ তারিখে দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১ জনকে ২ মাস, চাঁদপুর জেলায় ১ জনকে ১ বছর এবং গাজীপুর জেলায় ১ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই দিনে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে—
ডিজেল: ৬৭,৪০০ লিটার
অকটেন: ৬,৪৪৪ লিটার
পেট্রোল: ১৩,৮৫৬ লিটার
সবমিলিয়ে মোট ৮৭,৭০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ জানিয়েছেন, অনিয়ম ও অবৈধ মজুদ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।











