অপরাধ

বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু, আহত ২

  গোলাম কিবরিয়া ৩১ মার্চ ২০২৬ , ৪:৩২ পিএম প্রিন্ট সংস্করণ

বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু, আহত ২
বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু, আহত ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে উজ্জল কর্মকার (৪৪) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। গতকাল বিকাল ৫টার দিকে উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিকাল ৩টার দিকে মিজান(৪৪), উজ্জল কর্মকার ও সামীমের(৪৩) নেতৃত্বে ৮/১০ জনের একটি দল স্থানীয় তরমুজ চাষী ফিরোজ গাজির চাষকৃত জমি নিজের দাবি করে ২লাখ টাকা দাবি করে। জমির বিষয় নিয়ে ফিরোজের সাথে মিজানের কথা কাটাকাটি হয়। এসময় মিজান ফিরোজ গাজিকে মারধর করে। পরে খবর পেয়ে ফিরোজের স্বজনরা এগিয়ে আসলে মিজান, উজ্জল কর্মকার ও সামীমকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করে। বাকি ২জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সামীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেল পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলমান রয়েছে।

Facebook Comments Box