ক্যারিয়ার

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বাড়ল লেনদেন

  admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৮:১২ পিএম প্রিন্ট সংস্করণ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭২ ও ২০৯৫ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box