admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৮:১৮ পিএম প্রিন্ট সংস্করণ
১০ বছর আগেও জার্মানিতে ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছিল না বললেই চলে। জুলাই মাসে কয়েক সপ্তাহের জন্য সামান্য গরম থাকতো।

গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। জার্মানির বিভিন্ন শহর ঘুরে ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে দেখা যায়, জার্মানিতে সম্প্রতি এসির (এয়ার কন্ডিশনার) উৎপাদন, আমদানি ও ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত পাঁচ বছরে দেশটিতে এসব যন্ত্রের উৎপাদন বেড়েছে ৭৫ শতাংশ।











