অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৪ আগস্ট ২০২৫

  admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:৩৪ পিএম প্রিন্ট সংস্করণ

জুলাই মাসে দুদফায় বাড়ার পর কমেছিল সোনার দাম। এরপর অবশ্য বাড়েনি। দাম কমেওনি। আজ রোববার বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

Facebook Comments Box

বিস্তারিত পড়ুন..অর্থনীতি

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব: সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি তরুণদের ধূমপান থেকে দূরে রাখতে ও রাজস্ব বাড়াতে নতুন মূল্য কাঠামোর প্রস্তাব

বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ।

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কঠোর বার্তা

বৈশ্বিক অস্থিরতায় জ্বালানিতে নতুন ধাক্কা: দেশে ইতিহাসের সর্বোচ্চ দামে তেল, বাজারে চাপ ও ভোগান্তি বাড়ছে

জ্বালানি সংকটে খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: অন্ধকারে জনপদ, শিল্পোৎপাদনে ধস

রেমিট্যান্সের জোয়ারে স্বস্তি: ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ