গুজব ছড়ানোর অন্যতম কারিগর পিনাকী ভট্টাচার্য, প্রমাণ…

২০ এপ্রিল ২০২৬

কুয়েতের জ্বালানি ও পানি শোধনাগারে ইরানের ভয়াবহ…

৩ এপ্রিল ২০২৬

হামলা সত্ত্বেও ইরানের সমরাস্ত্রের বড় অংশ অক্ষত:…

৩ এপ্রিল ২০২৬

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা…

২৮ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ-নির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ই অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। বার্তা প্রেরক, মুশফিক উস সালেহীন যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক, মিডিয়া সেল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

জামায়াতে ইসলামীর মিথ্যাচার ও সহিংস রাজনীতির বিরুদ্ধে…

৮ ডিসেম্বর ২০২৫

বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতই মূল লক্ষ্য সভায় কমিশনার সানাউল্লাহ বলেন, “১৮ নভেম্বর সন্ধ্যায় আমরা প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই প্রথম আমরা বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছি।” তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রবাসী নাগরিকদের নিবন্ধনের বিষয়ে প্রচারণা চালাতে, যাতে উদ্যোগটি সফল হয়। অনলাইন প্রশিক্ষণ আজ বিকেলে একই দিন বিকেল ৩টায় প্রবাসী ভোটার নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশন একটি অনলাইন সভা আয়োজন করবে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জুম অ্যাপের মাধ্যমে আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক এই প্রশিক্ষণে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উন্মোচন করবেন সিইসি তথ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। এর আগে ৯ নভেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষায় তৈরি অ্যাপটির নাম হবে ‘পোস্টাল ভোট বিডি’। নির্দিষ্ট দিনেই এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন…

১৬ নভেম্বর ২০২৫

ফ্রান্সে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৫ অগাস্ট ২০২৫

ইতালির পথে নৌকাডুবিতে ২৬ জন নিহত

২৫ অগাস্ট ২০২৫

তীব্র গরম জার্মানিতে, এসি রপ্তানির সুযোগ আছে…

২৫ অগাস্ট ২০২৫

জার্মানির স্থানীয় সরকার নির্বাচনে জয়ের পথে বাংলাদেশি…

২৫ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ দুই বাংলাদেশির বিরুদ্ধে

২৫ অগাস্ট ২০২৫

    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল

    বাংলাদেশ মানচিত্র

    অনুসন্ধান করুন