খানজাহানআলী থানা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত…

৭ মার্চ ২০২৬

রাজনৈতিক প্রতিশ্রুতির নামে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি…

২২ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী’: খুলনায়…

৬ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ-নির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ই অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। বার্তা প্রেরক, মুশফিক উস সালেহীন যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক, মিডিয়া সেল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

জামায়াতে ইসলামীর মিথ্যাচার ও সহিংস রাজনীতির বিরুদ্ধে…

৮ ডিসেম্বর ২০২৫

জামাত দুর্নীতি

জামায়াত কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার- বীজ…

১ নভেম্বর ২০২৫

মুসলমান এক দেহ এক প্রাণ

২৫ অগাস্ট ২০২৫

সন্তানকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের…

২৫ অগাস্ট ২০২৫

কঠিন কাজ সহজ হয় যে দোয়ায়

২৫ অগাস্ট ২০২৫

অফিস-দোকানে কি লাউডস্পিকারে তিলাওয়াত ছাড়া যাবে?

২৫ অগাস্ট ২০২৫

সার্ক পুনর্জাগরণের আহ্বান অধ্যাপক ইউনূসের

২৪ অগাস্ট ২০২৫

    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল

    বাংলাদেশ মানচিত্র

    অনুসন্ধান করুন