অপরাধ

রূপসায় মাংস দোকানদার দ্বীন মোহাম্মদ হত্যা মামলার আসামীকে গ্রেফতার- পিবিআই।

  admin_news ১৬ এপ্রিল ২০২৬ , ৩:৫০ পিএম প্রিন্ট সংস্করণ

গত ১৭/০৩/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল অনুমান ১৬:০০ ঘটিকায় আবুল খায়ের লস্কর (৫৫), পিতা: মৃত সেকেন্দার লস্কর, সাং-আনন্দনগর ভবানীপুর, থানা: রুপসা, জেলা: খুলনা তার মাংস বিক্রয়ের ৪০০ টাকা চাওয়া নিয়ে ভবানীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ ঢালীর সাথে কথাকাটাকাটি হয়। যার এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ইট উঠিয়ে আসামী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে মাথার সামনের বাম পাশে স্বজরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম দ্বীন মোহাম্মদ ঢালী ১৭/০৩/২০২৬ খ্রিস্টাব্দ ১৭.৫০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় রূপসা থানার মামলা নং-০৭, তারিখ: ১৮/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড, জিআর নং-৩৭/২০২৬ রুজু হয়। আসামী আবুল খায়ের লস্কর ঘটনাস্থল হতে তখনই পালিয়ে যায়। আসামী আবুল খায়ের অত্যন্ত ধুরন্ধর এবং চালাক প্রকৃতির হওয়ায় সে কোন মোবাইল ফোন ব্যবহার করত না এবং নিজের পরিবার সহ এলাকার কারো সাথে কোন যোগাযোগ রাখত না। এমতাবস্থায় পিবিআই, খুলনার চৌকস দল দীর্ঘ ৩০ দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভিকটিম দ্বীন মোহাম্মদ হত্যার আসামী আবুল খায়েরকে অদ্য ১৬/০৪/২০২৬ খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা হতে গ্রেফতার করে। আসামী আবুল খায়েরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায় আসামী গত ১৭/০৩/২০২৬ তারিখ ঘটনার পর থেকে ঘটনাস্থল হতে আত্মগোপনে চলে যায় এবং নড়াইল জেলায় ইটের ভাটায় কাজ করতে থাকে। পরবর্তীতে গত ১৩/০৪/২০২৬ ইং আসামী যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহরের তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে গুরুতর আঘাত করতঃ হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

১। তদন্ত তদারকী কর্মকর্তাঃ রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, খুলনা জেলা, মোবাঃ ০১৩২০-০৩২৭৭০।

২। তদন্তকারী কর্মকর্তাঃ মোঃ সোহানুর রহমান, এসআই (নিঃ), পিবিআই, খুলনা জেলা, মোবাঃ ০১৯৩৪-৮১৩৪৮৯।

Facebook Comments Box