admin_news ২৪ অক্টোবর ২০২৫ , ৯:০০ এএম প্রিন্ট সংস্করণ
সোনালী জুট মিলস জামে মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য খুলনা-০৩ আসনের গণমানুষের নেতা, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মসজিদ পরিচালনা কমিটির হাতে নগদ এক লক্ষ টাকা (৳১,০০,০০০) অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুদানটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দসহ এলাকার যুব সমাজ।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া জানানো হয়। তারা বলেন, তাঁর এ উদ্যোগ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে সহযোগিতা করে আসছেন।











