admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৮:১৬ পিএম প্রিন্ট সংস্করণ
মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।

দেশটির পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। এই আইনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে।











