Uncategorized

বাউফলে ছাত্রদল নেতার মৃত্যুতে শোকের ছায়া, দোয়া ও মিলাদের আয়োজন

  admin_news ৯ মে ২০২৬ , ৩:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

০৯-০৫-২০২৬

গোলাম কিবরিয়া

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের এক ছাত্রনেতার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়ভাবে পরিচিত ওই ছাত্রনেতা মো: শরিয়ত উল্লাহ সৈকতে সাধারণ সম্পাদক বাউফল উপজেলা ছাত্রদল এর স্মরণে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
মরহুম ছাত্রনেতা বাউফল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে একজন মেধাবী ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন মো: রিফাত হোসেন সাধারণ সম্পাদক ধুলিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জনাব রুবেল মুন্সী টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন ধুলিয়া ও কালিশির উন্নয়নের সকল ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে মরহুমের অকাল মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box