আইন-বিচার

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন

  admin_news ৩০ এপ্রিল ২০২৬ , ৩:৫৪ পিএম প্রিন্ট সংস্করণ

প্রথমবারের ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে শামীমা পারভীন ছাড়াও আরও তিন কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার পদ থেকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে শামীমা পারভীন এবং ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে, আজকে পৃথক এক প্রজ্ঞাপনে আরও ৮ পুলিশের কর্মকর্তাকে বদলি করা হয়। এ নিয়ে আজ মোট ১২ জন পুলিশ কর্মকর্তার বদলি করা হলো।

Facebook Comments Box