admin_news ২৫ অগাস্ট ২০২৫ , ৭:১৮ পিএম প্রিন্ট সংস্করণ
নড়াইলের কালিয়া উপজেলার দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গুলি করে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ মোল্লা।
দণ্ডিত অপর ১১ জন হলেন- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা এবং সম্রাট মোল্লা।











