জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই একাত্তর ইস্যু

  admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:০৬ পিএম প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশ সফর করছেন। রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তার। এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি লাইমলাইটে ছিল একাত্তর ইস্যুও।

এদিন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ের এই বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতিতে বৈঠকের আলোচিত একাত্তর ইস্যু নিয়ে কিছু উল্লেখ করেনি দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিশদ আলোচনা করেন। উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন। যার মধ্যে ছিল উচ্চপর্যায়ের বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা এবং মানবিক বিষয়াদি। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়, যার মধ্যে সার্ককে পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিন সংকটের সমাধান এবং রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত ছিল।’

Facebook Comments Box