আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দু’জন নিহত

  admin_news ২৪ অগাস্ট ২০২৫ , ১০:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইসরাইলের দাবি, রোববারের (২৪ আগস্ট) এই হামলা চালানো হয়েছে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যমও নিহত-আহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আল-আরাবিয়ার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র।

হুথি নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানায়, বর্বর ইসরাইলের হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি (ড্রোন) পাঠিয়েছে।’

Facebook Comments Box

বিস্তারিত পড়ুন..আন্তর্জাতিক

হরমুজ সংকটে বাংলাদেশ: কূটনৈতিক ভুলে জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ভারসাম্যহীন পররাষ্ট্রনীতি—চাপ বাড়ছে অর্থনীতি ও শিপিং খাতে।

কুয়েতের জ্বালানি ও পানি শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা

​জ্বালানির দামে পাকিস্তানের রেকর্ড লাফ: এক রাতেই পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি

হামলা সত্ত্বেও ইরানের সমরাস্ত্রের বড় অংশ অক্ষত: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

একাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানে এত গাত্রদাহ কেনো? সংবিধান কি মনে করিয়ে দেয় – এটা একাত্তরের পরাজয়ের দলিল।

Cricket - Indian Premier League - IPL

বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ: দর্শকদের বড় ধাক্কা।