গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৭ টি খড়ের গাদা অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে| শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কমলারানীর দিঘীর পাড়ে জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে| খবর পেয়ে রাতেই বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে|
ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ২টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে সকলের ঘুম ভাঙে। ততক্ষণে খড়ের গাদা বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়| তাদের ধারনা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ে গাদা গুলোতে আগুন লাগিয়ে দিয়েছ।| ক্ষতিগ্রস্ত খড়ের মালিক রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক—এই চার ভাইয়ের দাবি আগুনে তাদের অন্তত ৭ টি খড়ের সম্পূর্ণ পুড়ে গেছ। | এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে| বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই পথে আসা-যাওয়া করে এবং প্রায়ই গভীর রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়|
এক সাথে ৭ টি খড়ের গাদা আগুনের ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা| তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি| স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন|
এবিষয়ে বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| তবে এখনও কোন অভিযোগ পাইনি| অভিযোগ পেলে অইনী ব্যবস্থ গ্রহণ করা হবে|