মো: আরিফুল ইসলাম,  পাবনা জেলা প্রতিনিধি:-  বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহ্ তায়ালার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেছেন, এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এই সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি, যাহারা তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন। এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর বক্তব্যে বলেন, মরহুম পিতা ও মরহুমা মাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং তাহার পরিবারের সদস্যদের বিশেষ করে তাঁর ছোট বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতাই আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়াও দেশ ও বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানান তিনি, যাদের সমর্থন ও দোয়া আমাকে দীর্ঘদিনের সংগ্রামের পথে সাহস জুগিয়েছে।

বিশেষভাবে পাবনা জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিকূলতা ও কঠিন সময়েও তারা তাঁর পাশে ছিলেন। তাহাদের ভালবাসা, দোয়া ও সমর্থনের কারণেই তিনি এই সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি আজীবন পাবনা জেলার মানুষের ‘মেয়ে ও বোন’ হয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে, রাজনৈতিক সহযোদ্ধা ভাই ও বোনদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই দশকের আন্দোলন ও সংগ্রামে তাদের অনুপ্রেরণা ও সাহস আমাকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। তিনির অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}