সৈয়দ উসামা বিন শিহাব,ঢাকা উত্তর ব্যুরো প্রধান: ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান শেলী। পেশাগত দক্ষতা, অবিচল নিষ্ঠা, সততা এবং মানবিক নেতৃত্বের সমন্বয়ে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন, যা পুলিশ বাহিনীতে তাঁর ব্যতিক্রমী অবদানেরই প্রতিফলন।

জানা যায়, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন এই কর্মকর্তা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও প্রতিরোধে কার্যকর কৌশল প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক ফলাফল এনে দিয়েছে। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে তাঁর গৃহীত পদক্ষেপ প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন, সাধারণ মানুষের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এবং সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। মাঠপর্যায়ে সরাসরি তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত নেতৃত্বের মাধ্যমে তিনি সহকর্মীদের মধ্যে কর্মস্পৃহা জাগ্রত করতে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবসময় নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে থাকেন। অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার প্রতি সহানুভূতিশীল মনোভাব তাঁকে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।এই স্বীকৃতিকে তাঁর দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, সততা ও কর্মনিষ্ঠার যথাযথ মূল্যায়ন হিসেবে দেখছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টরা। তাঁর এ অর্জনে বিভিন্ন মহলে গর্ব ও সন্তোষের আবহ বিরাজ করছে। মোহাম্মদ মিজানুর রহমান শেলীর এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র পুলিশ বাহিনীর জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}