সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান:-
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি মেট্রো স্টেশনে আংশিক ও পূর্ণদিনের জন্য সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল ২০২৬ (০১ বৈশাখ ১৪৩৩) মঙ্গলবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে **শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে**। একইসঙ্গে **ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে**।
জনস্বার্থ ও উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}