গোলাম কিবরিয়া পটুয়াখালী প্রতিনিধি: স্কোপলা‌েমিন বা কথিত “শয়তানের নিশ্বাস” ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মাইনুল ইসলামকে(৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর এলাকায় নিজ বাড়ি থেকে সোমবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত র‌বিবার বাউফল বাজার এলাকায় একজন মহিলা‌কে অ‌চেতন ক‌রে ২লাখ টাকা ও স্বার্নাংকার লুট ক‌রে চক্রটি‌। প‌রে জ্ঞান ফির‌লে ওই ম‌হিলা বাউফল থানায় অ‌ভি‌যোগ ক‌রে। তার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে বাউফল থানার এসআই ইব্রা‌হিম তদন্ত শুরু ক‌রে। বি‌ভিন্ন তথ‌্য ও সি‌সি ফু‌টেজ পর্যালোচনা ক‌রে প্রথ‌মে মাইনুল ইসলা‌মের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে পু‌লিশ। প‌রে সোমবার মধ‌্য রা‌তে মাইনুল ইসলাম‌কে তার নিজ বা‌ড়ি থে‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তার দেয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে বাউফ‌লের আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের আতশখালী গ্রাম থে‌কে আবদুস সত্তার(৬৩), স্ত্রী হা‌সিনা(৫৫) ও কা‌শেম (৪৫) না‌মের একই চ‌ক্রের অপর আরও ৩জন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}