এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি): সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির অ’ভি’যো’গে চরম ভো*গা*ন্তি*তে পড়ছেন সাধারণ রো*গী*রা। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে রো*গী*দে*র ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তবুও নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়ার অ’ভি’যো’গ উঠেছে।

রো*গী*দে*র দাবি, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির কোনো নির্দিষ্ট সময়সূচি মানা হয় না। অনেক সময় ডাক্তাররা দেরিতে আসেন, আবার কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই চলে যান। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো চিকিৎসা সেবা থেকে ব*ঞ্চি*ত হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি এই হাসপাতালটি সরাইলসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসাস্থল। কিন্তু চিকিৎসকদের এমন অনিয়মিত উপস্থিতি ও তদারকির অভাবে রো*গী*রা চরম দু*র্ভো*গে পড়ছেন। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শি*শু রোগীদের জন্য এই অপেক্ষা আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভু*ক্ত*ভো*গী কয়েকজন রো*গী বলেন, “ভোরে এসে টিকিট কেটে বসে থাকি। ডাক্তার আসতে দেরি করেন। অনেক সময় না দেখিয়েই ফিরে যেতে হয়।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বশীলতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত সময়সূচি মেনে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি রো*গী*দে*র অপ্রয়োজনীয় ভো*গা*ন্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হ*স্ত*ক্ষে*প কামনা করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাসপাতালের সেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং সাধারণ মানুষ সময়মতো চিকিৎসা সেবা পাবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}