সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আইনি নোটিশে মোট ২৪ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ এক পোস্টে জানান, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ কার্যক্রমকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার মতো অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।