গোলাম কিবরিয়া বাউফল ( পটুয়াখালী)। পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় সংঘটিত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন উজ্জ্বল কর্মকার। গত মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। উজ্জ্বল কর্মকারের বাড়ি কালাইয়া ইউনিয়নের (কালাইয়া বাজার) এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সময় যাদের সঙ্গে উজ্জ্বল কর্মকার ছিলেন, তারা পরবর্তীতে পরিবারের কোনো খোঁজ-খবর নেননি। এমনকি একটি ফোন কলের মাধ্যমেও যোগাযোগ করেননি। এতে পরিবারটির কষ্ট ও হতাশা আরও বেড়েছে।

উজ্জ্বল কর্মকারের মৃত্যুর পর তার পরিবার এখন দিশেহারা। ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। স্ত্রী মিনা রানী দাস ও একমাত্র কন্যা অঙ্কিতা রানী কে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছে। বিশেষ করে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন।

এমন অবস্থায় বিষয়টি জানার পর বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির প্রতিনিধি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের কাছে মানবিক সহমর্মিতা ও সহায়তার আহ্বান জানান উজ্জ্বল কর্মকারের পরিবার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}