প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি শ্রীনগরে যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার জুশুরগাঁও এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক শাওন মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তারেক রহমানকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার  দুপুর ২টার দিকে জুশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাওনের নিজস্ব রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতের পরিচয় তিনি শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত যুবদল কর্মী উজ্জ্বল খান জানান, “দেশের কোটি মানুষের প্রিয় নেতাকে নিয়ে অকথ্য ভাষায় পোস্ট করার ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। তাই আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যুবকটিকে সোপর্দ করার সময় এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাওন মাহমুদকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে। এলাকায় বর্তমানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}