গত পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র অভিযান সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি খর্ব করা সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রভাণ্ডারে এখনো কয়েক হাজার ড্রোন মজুত আছে।
ইরানের সামর্থ্য সম্পর্কে একটি সূত্র মন্তব্য করেছে, “পুরো অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা এখনো তাদের অবশিষ্ট রয়েছে।”
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কিছু লঞ্চার সরাসরি হামলার শিকার হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি; বরং মাটির নিচে চাপা পড়ে আছে। এই মুহূর্তে সেগুলো ব্যবহারের অনুপযোগী মনে হলেও কারিগরিভাবে সচল রয়েছে, যা যেকোনো সময় পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}