নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

অটোগ্যাসের দামও চড়া সিলিন্ডার গ্যাসের পাশাপাশি বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসের চিত্র উল্লেখ্য, গত মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে সে সময় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা করা হয়েছিল।

​বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি মাসে আমদানিকৃত গ্যাসের খরচ বাড়ায় দেশের বাজারেও এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}