সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় সাত হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় ট্রাকটিকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ ট্রাকটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন।
পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে সাত হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয় এবং চালককে আটক করা হয়। এছাড়া ওই পেট্রোলের দাবিদার চার ডিলারকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দ করা ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}