ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন মোড়। ওয়াশিংটনে চাপা টানাপোড়েনের মাঝেই ভারত এবার নিল লবিং কৌশল।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থিত ভারতীয় দূতাবাস সম্প্রতি আন্তর্জাতিক লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স–এর সঙ্গে তিন মাসের একটি চুক্তি করেছে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। মাসে খরচ ধরা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।

ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে প্রধান কারণ ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি। আগামী ২০২৫ সালের ২৭ অগাস্ট থেকে ভারতের আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা এসেছে।

এর পাশাপাশি প্রতিশোধমূলক আরও ২৫ শতাংশ শুল্ক আগেই আরোপিত হয়েছে। ফলে ভারতের বাণিজ্যিক খরচ বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সম্প্রতি অভিযোগ করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে না। তার ভাষায়, ‘শুল্ক কার্যকর হবেই, ভারত ব্রাজিলের সঙ্গে সর্বোচ্চ ক্যাটাগরিতে পড়বে।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}