কুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের বর্তমান ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রধান ফটকের সামনে একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ব্যানারটি দেখা যায়।

ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: মাসুদ হেলালির ছবি দিয়ে লাল ক্রস চিহ্ন দেওয়া হয় এবং সেখানে তাকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ থাকে। ব্যানারে দাবি করা হয়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলকে সহযোগিতা করা এবং প্রশাসনিক ক্ষমতা ব্যক্তিগতভাবে ব্যবহার করার অভিযোগে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নিজেদের ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ব্যানার টানানো হয়েছে বলে উল্লেখ থাকলেও, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। ঘটনার পর ক্যাম্পাসে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}