খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন যাবদীপুর ইউনিয়নের বউবাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী কালা রানা গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি কালা রানাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে কালা রানা তার কোমর অংশে গুরুতরভাবে আহত হয়। ঘটনার পর তার সঙ্গে থাকা একটি অবৈধ অস্ত্র ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় কালা রানাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের দাবি, কালা রানা দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে খানজাহান আলী থানায় চলমান রয়েছে।

খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}