সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোক সভায় বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

গতকাল খুলনার খান জাহান আলী থানা এলাকায় এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শোক সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী। দেশের সংকটময় মুহূর্তে তিনি কখনোই মাথা নত করেননি। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত অভিভাবককে হারালো।” বক্তারা তার আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য ড. মাসুদ। তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

শোক সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং কুয়েটের অধ্যাপক ড. মো: শরিফুল আলম, কুয়েট প্রফেসর ড: হাসান আলী, কুয়েট প্রফেসর মো: মাহমুদুল হাসান, খান জাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}